শিগগিরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে অর্থনীতি নিয়ে আলোচনা শুরু করবে যুক্তরাষ্ট্র। ১৪ ও ১৫ সেপ্টেম্বর ঢাকায় এই আলোচনা হবে। ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হতে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র। সে লক্ষ্যেই এই আলোচনা।
ব্রিটিশ সংবাদপত্র ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা বাংলাদেশে থেকে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এটাই হবে প্রথম উচ্চপর্যায়ের
মার্কিন প্রতিনিধিদলে দেশটির অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের কর্মকর্তারা থাকবেন।
সংবাদে বলা হয়েছে, বাংলাদেশ একসময় দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে তারকা দেশ ছিল। কিন্তু কোভিড-১৯ মহামারি ও ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনীতি গতি হারিয়ে ফেলে। জ্বালানিসহ আমদানি পণ্যের ব্যয় বেড়ে যায়। ফলে দেশটি ২০২২ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বারস্থ হয়।
ধারণা করা হচ্ছে, রাজস্ব ও মুদ্রানীতি নিয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশের আলোচনা হবে। সেই সঙ্গে আলোচনা হবে স্বাস্থ্য ও আর্থিক ব্যবস্থা নিয়েও। সরকারের সঙ্গে আলোচনার পাশাপাশি মার্কিন প্রতিনিধিদল বাংলাদেশের বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবে।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক অর্থায়নবিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন, প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করার মধ্য দিয়ে বাংলাদেশ অর্থনৈতিক দুর্বলতা মোকাবিলা করে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখা ও ভবিষ্যতে অধিকতর সমৃদ্ধির ভিত্তি তৈরি করতে পারবে বলে যুক্তরাষ্ট্র আশাবাদী।
ব্রেন্ট নেইম্যান আরও বলেন, আইএমএফ ও অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের যে সম্পৃক্ততা, যুক্তরাষ্ট্র তাতে সমর্থন দেবে। আর্থিক খাতের গভীর সংস্কার, দুর্নীতি হ্রাস ও টেকসই রাজস্ব ব্যবস্থার উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশ যে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে চায়, তার প্রতিও যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে।
।

0 Comments