Advertisement
ডাক্তার আছেন
গর্ভকালে নারীর বুকে ব্যথা হয় কেন, কী করবেন?
Icon যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪২ পিএম
1
Shares
facebook sharing buttonmessenger sharing buttonwhatsapp sharing buttontwitter sharing buttonlinkedin sharing button
গর্ভকালে নারীর বুকে ব্যথা হয় কেন, কী করবেন?
অন্তঃসত্ত্বা নারী। ফাইল ছবি
Advertisement
গর্ভধারণকালে অনেক নারী বুকে ব্যথা অনুভব করেন। কারও কারও স্তনে ব্যথা হয়। এতে অনেকেই ঘাবড়ে যান এই ভেবে যে, স্তন ক্যান্সার হয়েছে!
স্তনে আঘাতের কারণেও এমনটি হতে পারে। আবার গর্ভকালে অন্তঃসত্ত্বাদের স্তনের আকার পরিবর্তন একটা স্বাভাবিক ঘটনা।
এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আজিজুর রহমান।
দেহে হরমোনের পরিবর্তনে কিশোরী মেয়েদের যখন পিরিয়ড হয় প্রকৃতিগতভাবেই তারা তাদের স্তনে হালকা ব্যথা অনুভব করে থাকেন। অনেক সময় পিরিয়ড হওয়ার আগেও স্তনে ব্যথা হয়। পিরিয়ড হওয়ার আগে ও পরে দেহে হরমোনের পরিবর্তনের কারণেই এ ব্যথা হয়ে থাকে। তাই ভয়ের কোনো কারণ নেই। পিরিয়ড শেষ হয়ে গেলে এ ব্যথা থাকে না।
আবার গর্ভকালীন গর্ভধারণের সময় নারীরা স্তনে ব্যথা অনুভব করেন। সাধারণত গর্ভবতীর গর্ভাবস্থা তিন মাস চলাকালীন স্তনে ব্যথা হওয়া শুরু হয়। তখন স্তনের আকার বৃদ্ধি পায় এবং অনেক সময় স্তনের ওপর দিয়ে নীলশিরা দেখা যায়। এর কারণ তখন দেহে অনেক বেশি পরিমাণে রক্ত প্রবাহ হতে থাকে ও হরমোনের পরিবর্তন ঘটে।
অনেক সময় নারীদের স্তনে প্রদাহজনিত সমস্যা হয়। এটি ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাসের আক্রমণে হয়ে থাকে। এ সময় অবশ্যই সতর্ক থাকতে হবে এবং এ ব্যথা থেকে জ্বরও আসতে পারে। ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।
স্তনের ভেতর এক ধরনের সিস্ট হতে পারে, এর ভেতর তরল জাতীয় পদার্থ থাকে এবং এর নাম ব্রিজসিস্ট। স্তনের গ্রন্থি যখন বৃদ্ধি পায় তখন অনেক সময় এ সিস্ট দেখা দেয়। সিস্টের কারণে স্তনে ব্যথা হয়। যখন সিস্টের আকার বৃদ্ধি পায় তখন আপনি নিজেও বুকে হাত দিয়ে এ সিস্ট অনুভব করতে পারবেন। সিস্ট অনুভব করতে পারলে অতিশিগগির স্তন বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত।
মা হওয়ার পর সন্তানকে বুকের দুধ খাওয়ানোর সময়ও অনেক নারী স্তনে ব্যথা পেয়ে থাকেন। বাচ্চাকে দুধ খাওয়ানোর আগে ও পরে সব সময় স্তন পরিষ্কার করে নেওয়া ভালো। এতে ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাস হওয়ার আশঙ্কা থাকে না।
অনেক সময় স্তনে ঘা হয়ে থাকে, যার কারণে স্তনে ব্যথা হয়। এ সমস্যাটি হয় যখন স্তনের নিপলে ব্যাকটেরিয়া দেখা দেয় এবং বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় যখন ভাইরাস আক্রমণ করে। এ সমস্যায় অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া উচিত।
বুকে ব্যথা হওয়ার মারাত্মক কারণ হলো স্তন ক্যান্সার। স্তনে ব্যথা অবিরত তখন হবে যখন আপনি দীর্ঘদিন ধরে স্তন ক্যানসারে ভুগবেন।
করণীয়
জীবন চর্চায় কিছুটা পরিবর্তন এনে স্তনে ব্যথা হওয়ার প্রবণতা কমে আসতে পারে। যেমন—
* স্তনের মাপ অনুযায়ী ব্রা পরুন। ছোট মাপের ব্রা এড়িয়ে চলুন।
* স্বাস্থ্যকর খাদ্যগ্রহণ করুন যাতে চর্বি কম ও পুষ্টি বেশি থাকে।
* দেহের ওজন নিয়ন্ত্রণে রাখুন তা হলে আপনার দেহে হরমোন পরিবর্তনের সমস্যা দূর হবে।
* ভিটামিন বি৬, ভিটামিন বি১ (থায়ামিন) এবং ভিটামিন ই এসব উপাদান দেহের জন্য দরকার। এ উপাদানসমৃদ্ধ খাদ্যগ্রহণ করা উচিত।
.jpeg)
0 Comments