Home
About
Contact
Home
Features
_Multi DropDown
__DropDown 1
__DropDown 2
__DropDown 3
_ShortCodes
_SiteMap
_Error Page
Documentation
_Web Doc
_Video Doc
Download This Template
Home
পোশাক শিল্পে অস্থিরতা, যে ৩ কারণকে দায়ী করল সেনাবাহিনী
পোশাক শিল্পে অস্থিরতা, যে ৩ কারণকে দায়ী করল সেনাবাহিনী
onlinesponsor78910
September 14, 2024
দেশে চলমান শ্রমিক অসন্তোষে চরম বিপাকে দেশের অন্যতম রফতানি খাত তৈরি পোশাক শিল্প। চলমান অস্থিরতায় একদিকে যেমন আর্থিক ক্ষতি সাধিত হচ্ছে, পাশাপাশি দেশি-বিদেশি ক্রেতা হারাচ্ছেন শিল্পমালিকরা। পোশাক শিল্পে চলমান এই অস্থিরতার জন্য তিনটি কারণ দায়ী বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে তৈরি পোশাক শিল্পে চলমান সংকট ও উত্তরণের পথ নিয়ে এক মতবিনিময় সভায় শিল্পাঞ্চলসহ পোশাক কারখানাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দিতে সরকারের আশ্বাস এবং শ্রমিক সংগঠনগুলোর নেতাদের শ্রমিকদের কাজে ফেরানোর ব্যাপারে উদ্বুদ্ধ করার অঙ্গীকারের প্রেক্ষিতে এ ঘোষণা দেন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।
তবে একই সঙ্গে রোববার কোনো কারখানায় অসন্তোষ তৈরি হলে সেগুলো বন্ধ করে দেয়ারও হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া যেসব প্রতিষ্ঠানে শ্রমিকরা কাজে যোগ দেবেন না, সেখানে ‘কাজ নেই, বেতন নেই’ পদ্ধতি অনুসরণ করা হবে বলেও সতর্ক করে দেন তিনি। তার এই অবস্থানকে সমর্থন জানান পোশাক কারখানা মালিকদের অপর সংগঠন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমসহ সভায় উপস্থিত পোশাক কারখানার অন্য মালিকরা।
আরও পড়ুন: শ্রমসংক্রান্ত অভিযোগ জানানো যাবে ১৬৩৫৭ নম্বরে
বিজিএমইএ’র উদ্যোগে আয়োজিত এই সভায় বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ ছাড়াও উপস্থিত ছিলেন পোশাক কারখানার মালিকরা। আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেনাবাহিনীসহ আরও উপস্থিত ছিলেন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।
বিজিএমইএ সভাপতি বলেন, ‘পোশাক কারখানায় নিরাপত্তা প্রদানের ব্যাপারে সরকার আশ্বাস দিয়েছে। আগামীকাল সব পোশাক কারখানা খোলা থাকবে। তবে কোনো কারখানায় অস্থিরতা তৈরি হলে সেই কারখানা শ্রম আইনের ১৩/১ ধারা (কাজ নেই, বেতন নেই) অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।’
শ্রমিক সংগঠনের পক্ষে শ্রমিক নেত্রী মোশরেফা মিশু বলেন, ‘পোশাক শিল্পে এর আগেও সংকট এসেছিল, আমরা মোকাবিলা করতে পেরেছি। আমরা বিশ্বাস করি, আশুলিয়াসহ অন্যান্য শিল্পাঞ্চলে শ্রমিক ও মালিকদের সঙ্গে নিয়ে আমরা এই সমস্যা মোকাবিলা করতে পারব।’
শ্রমিক নেতা আমিরুল হক অমিন বলেন, ‘আমরা অতীতে তৈরি পোশাক খাতে তাজরীন হত্যাকাণ্ড, রানা প্লাজাসহ নানা সংকট মোকাবিলা করেছি। আমরা আশাবাদী, এবারও মালিক, শ্রমিক ও সরকার তিন পক্ষ মিলে আমরা এবারের সংকট মোকাবিলা করতে পারব। আমরা শ্রমিক সংগঠন ও ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আশ্বস্ত করছি, আজকে যেভাবে কারখানাগুলোতে কাজ শুরু হয়েছে, কাল থেকেও কারখানাগুলোতে সেভাবে কাজের স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে
Post a Comment
0 Comments
Comments
Responsive Advertisement
Social Plugin
6x
5x
Subscribe Us
Most Popular
Facebook
Powered by Blogger
Facebook
Report Abuse
Search This Blog
September 2024
15
About Me
onlinesponsor78910
View my complete profile
Sponsor
Hot Posts
6/recent/ticker-posts
Most Popular
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল, সহায়তা দেবে অর্থনীতি শক্তিশালী করতে
September 11, 2024
গর্ভের সন্তান ছেলে না মেয়ে বুঝবেন যেভাবে
September 12, 2024
হাসিনা সরকার উৎখাতে ‘মার্কিন-চীন সংশ্লিষ্টতা’, যা বলল যুক্তরাষ্ট্র
September 11, 2024
Contact form
0 Comments